'নববর্ষের ঐকতান গণতন্ত্রের পুনরুত্থান।'
জাতীয় এই প্রতিপাদ্যকে ধারণ করে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বকুল তলার মুক্তমঞ্চে আজ উদযাপন করা হয়েছে বর্ষবরণ-১৪৩৩। নতুন দিনের শুভ বার্তাকে স্বাগত জানাতে প্রথম আয়োজনে ছিলো বৈশাখী শোভাযাত্রা। বর্ণিল সাজে এম আইএসসির ৩ শতাধিক শিক্ষার্থী, সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এই শোভাযাত্রায় অংশ নেন। সেখানে তাঁরা বাঙালির হাজার বছরের লালিত সংস্কৃতিকে তুলে ধরেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল বৈশাখী মেলা। বহিরাগত বেশ কিছু কারুপণ্যের দোকানের পাশাপাশি শিক্ষার্থীদের একটি অংশ এই মেলায় অংশ নেয়। এর মাধ্যমে তাদের সৃজনশীলতার সুযোগ যেমন ঘটেছে তেমনই নতুন উদ্যোক্তা হওয়ার অনুশীলনও হয়েছে।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে একক ও দলীয় নৃত্য, বৈশাখী কোরাস গান, কবিতা আবৃত্তিসহ প্রধান আকর্ষণ ছিলো চাঁপাইনবাবগঞ্জের লোক-ঐতিহ্য গম্ভীরা, গ্রামীণ বিয়ের নৃত্য-গীত ও প্রতিষ্ঠানের বয়োজ্যেষ্ঠ শিক্ষকদের অংশগ্রহণে মনোমুগ্ধকর ফ্যাশন শো। এই ফ্যাশন শো-তে দেশের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের কর্মজীবন তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠান শেষে ছিলো পান্তা এবং বিভিন্ন রকমের মুখরোচক ভর্তা, ভাজি, আমডাল সহ চমৎকার একটি বাঙালি ভোজনের আয়োজন।
চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্কর ম্যাডামারের সার্বিক ব্যবস্থাপনায় এবং অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.) স্যারের সভাপতিত্বে পুরো আয়োজন সুসম্পন্ন হয়। সমাপনী বক্তব্যে অধ্যক্ষ মহোদয় উপস্থিত অভিভাবক, শিক্ষার্থী ও দর্শকদের ধন্যবাদ জানান। তিনি আরও ধন্যবাদ জানান পুরো আয়োজনের সকল পর্যায়ের সকল অংশীজনকে।
Monno City
Gilondo, Manikganj
+8801755-559045
+8801755-559188
office@misc.edu.bd